সুশান্ত পাল কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে মন্তব্য করে হারালেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ

 

ছবি: নেট নিউজ | Net news

রায়হান কবির। নেট নিউজ ডেস্ক।

সুশান্ত পাল কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে মন্তব্য করে হারালেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ। নেট নিউজ | Net news


কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে মন্তব্য করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ হারিয়েছেন ৩০তম বিসিএসে দেশ সেরা হওয়া জনপ্রিয় ক্যারিয়ার বিষয়ক বক্তা সুশান্ত পাল। শনিবার (১৩ জুলাই) রাত ৯টায় নিজের আরেকটি ভেরিফায়েড পেজে পোস্ট করে তিনি এ কথা জানান। নেট নিউজ বাংলা


তিনি জানান, তার ২ লাখ ২২ হাজার ফলোয়ারের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেয়া ওই পোস্টে তিনি লিখেছেন, “আমার ভেরিফায়েড পেজটি সম্ভবত হ্যাকাররা রিমুভ করে দিয়েছেন। কিছুই বলার নেই। সবকিছুর ভার ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম। আপনারা ভালো থাকবেন।”


এর আগে, কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে নিজের অবস্থান জানিয়ে শুক্রবার (১২ জুলাই) ‘রিমুভ’ হওয়া পেজটিতে পোস্ট দিয়েছিলেন সুশান্ত পাল। সেই পোস্টে তিনি লেখেন, “কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে, তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন। আরও ভালো হয় ব্লক করে দিলে। এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখব না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এত বেশি বিরক্ত করবেন না। আমি আপনার ফরমায়েশের চাকর নই। এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান, তাহলে বুঝব আপনার কোনো লজ্জা-শরম ও কাণ্ডজ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না, কমবে।”

(সকল খবর একমাত্র নেট নিউজ এ / net news) 

Pic: Net news Bangla


এই পোস্টের পরই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন সুশান্ত পাল। সোশ্যাল মিডিয়ায় তাকে বয়কটের ডাকও দেন কেউ কেউ। আলোচিত সেই পোস্টের নিচে তিনি নিজেই পরবর্তীতে মন্তব্য করেন, “মাত্র ১২ হাজারের মতো ফলোয়ার কমলো! আমি মন থেকেই চাই, সংখ্যাটা ১ লাখ ছাড়াক। আনফলো করতে থাকুন অনুগ্রহ করে। আগাছা কমুক। আই লাভ ইউ।”


পরে তীব্র সমালোচনার মুখে পোস্টটির মন্তব্যবক্সে লেখার সুযোগ বন্ধ করে দেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পেজটি রক্ষা করতে ব্যর্থ হন।


Net news Desk. 

নেট নিউজ ডেস্ক।

নবীনতর পূর্বতন
///------------
Breaking News: সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে বাংলাদেশ হেডলাইন। আগ্রহীদের সিভি পাঠানোর অনুরোধ। সিভি পাঠানোর ঠিকানাঃ thetechengineer13@gmail.com সকল খবর একসাথে বাংলাদেশ হেডলাইন অনলাইনে। সুপ্রিয় দর্শক, আমাদের সাইটটি আপাতত মেইনটেইনেন্সের আন্ডারে রয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।