![]() |
| নেট নিউজ |
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার বাদী আবু সাঈদের বড় ভাই রমজান আলী। আবু সাঈদ রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে তিনি নিহত হন।
Source: প্রথম আলো
গ্রাফিক ডিজাইন করে অনলাইনে টাকা আয় - ফ্রিল্যান্সিং
সকল খবর নেট নিউজ বাংলায়..
