অপরিচিতা by মোঃ ফরিদুল ইসলাম

অপরিচিতা 

মো: ফরিদুল ইসলাম 


স্পর্শ করা হয়নি সে হাত

শুধু শুনেছি কাঁকনের ধ্বনী,

হয়নি কখনো, চোখে চোখাচোখি 

শুধু অনুভবে আছে সে চাহনি।

দেখা হয়নি পদচিহ্ন পথে

নুপুরের আওয়াজ তবু কানে বাজে,

দর্শনে কল্পিত মুখশ্রী 

রাজার রাজকুমারী যেমন সাজে।

কন্ঠ তাহার হয়নি শোনা

তবু কানে ভাসে, সুরেলা সে সুর,

নিরবতা যেন কথা বলে

আহা!শুনতে কি মধুর। 

ছুঁয়ে দেখা হয়নি সে কেশ

দোলে বাতাসে,ছড়াতে সুবাস,

চোখ বুজে,অনুভবে দর্শিত 

ঝাপটায় যেন,ছুঁয়ে দিল একরাশ।

খুঁজে চলি সারাক্ষণ 

জীবনে আসুক যত ব্যস্ততা,

না দেখা কল্পনার মহারানী 

সে যে এক অপরিচিতা।।

ছবি: ফরিদুল ইসলাম



সকল খবর একসাথে নেট নিউজে | Net News Bangla

নবীনতর পূর্বতন
///------------
Breaking News: সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে বাংলাদেশ হেডলাইন। আগ্রহীদের সিভি পাঠানোর অনুরোধ। সিভি পাঠানোর ঠিকানাঃ thetechengineer13@gmail.com সকল খবর একসাথে বাংলাদেশ হেডলাইন অনলাইনে। সুপ্রিয় দর্শক, আমাদের সাইটটি আপাতত মেইনটেইনেন্সের আন্ডারে রয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।