নীলফামারীর সৈয়দপুরে একটি মর্মান্তিক ছিনতাইয়ের ঘটনায় ২৫ হাজার টাকা হারিয়ে শোকে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন আশরাফ হোসেন নামে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধা। তিনি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। সোমবার (২১ অক্টোবর) দুপুরে শহরের শহীদ তুলসীরাম সড়কে এই ঘটনা ঘটে।
আশরাফ হোসেন ইসলামী ব্যাংক থেকে ক্ষুদ্রঋণের টাকা উত্তোলন করে বের হওয়ার সময় একটি ছিনতাইকারী চক্র তাকে টার্গেট করে। ছিনতাইকারীরা তাকে ভ্যানের মাধ্যমে পাশের একটি গলিতে নিয়ে গিয়ে টাকা ছিনিয়ে নেয়। টাকা হারানোর শোকে আশরাফ হোসেন ঘটনাস্থলেই হার্ট অ্যাটাক করেন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সৈয়দপুর থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।