ডোমারে শোরুম থেকে কোটি টাকার মোবাইল চুরি, নেপথ্যে সংঘবদ্ধ চক্র - পুলিশ

 

ছবি: বাংলাদেশ হেডলাইন

নীলফামারীর ডোমারে "মিম টেলিকম" নামের একটি মোবাইল ফোন শোরুম থেকে প্রায় ৩০০টি স্মার্টফোন চুরি হয়েছে। অনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৯০ লাখ টাকা। এ ঘটনায় ভুক্তভোগী মো. রিপন হক ডোমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ডোমার সাহাপাড়া রোডে অবস্থিত "মিম টেলিকম" শোরুমে এই চুরির ঘটনা ঘটে। চুরির ফলে দোকানের মালিক মো. রিপন হক দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে তার এক কর্মচারী দোকান খুলতে গিয়ে শাটার ভাঙা দেখতে পায়। পরে রিপন দোকানে এসে দেখতে পান প্রায় তিনশ স্মার্টফোন চুরি হয়েছে।


ফ্রিল্যান্সিং - টাকা আয় হবে সহজেই!


চুরির ঘটনায় মো. রিপন অত্যন্ত উদ্বিগ্ন। তিনি বলেন, "ব্যাংক ও এনজিও থেকে ৬টি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১ কোটি টাকা লোন নিয়ে ব্যবসা শুরু করেছি। ঋণের কিস্তি শোধ করার জন্য প্রতিমাসে বড় অঙ্কের টাকা প্রয়োজন হয়। দোকানে ১৫ জন কর্মচারী কাজ করে, তাদের ভবিষ্যৎ কী হবে আমি জানি না। এই ঘটনায় আমি পুরোপুরি বিপর্যস্ত।"

ছবি: গোপন ক্যামেরায় চোরের সংঘবদ্ধ চক্র 


ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, "মো. রিপনের লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, এবং তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।"

গ্রাফিক ডিজাইন করে অনলাইনে টাকা আয় - ফ্রিল্যান্সিং

বাজারের ব্যবসায়ীরা নাইটগার্ডের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, যেহেতু তারা ফজরের আজানের পরে ডিউটি শেষ করেন। তাদের মতে, এই সময়ের মধ্যে চুরি হলে এর দায়ভার দোকানদারদের ওপর পরে। এ নিয়মের সংস্কারের দাবিও জানিয়েছেন ব্যবসায়ীরা।


ডোমার বাজার দোকান মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান আনু বলেন, "আমরা চুরির ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়েছি এবং এই নিয়ে খুবই উদ্বিগ্ন। প্রশাসনের কাছে অনুরোধ, যেন দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করা হয়।"

রায়হান কবির, ডোমার, নীলফামারী।

ফ্রিল্যান্সিং - টাকা আয় হবে সহজেই!


সকল খবর একসাথে বাংলাদেশ হেডলাইন অনলাইনে। 

মোবাইল দিয়ে ডলার আয় | বাংলাদেশ হেডলাইন


নবীনতর পূর্বতন
///------------
Breaking News: সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে বাংলাদেশ হেডলাইন। আগ্রহীদের সিভি পাঠানোর অনুরোধ। সিভি পাঠানোর ঠিকানাঃ thetechengineer13@gmail.com সকল খবর একসাথে বাংলাদেশ হেডলাইন অনলাইনে। সুপ্রিয় দর্শক, আমাদের সাইটটি আপাতত মেইনটেইনেন্সের আন্ডারে রয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।