নেটিজেনদের বেশ ভালো লাগা কয়েকজন মিডিয়া ব্যক্তিত্ব

 

ছবিঃ নাদির, পপি, জারা ও সনিয়া

নেটিজেনদের বেশ ভালো লাগা কয়েকজন মিডিয়া ব্যক্তিত্ব। এদের ফলো করতে পারেন আপনিও।

ফ্রিল্যান্সিং - টাকা আয় হবে সহজেই

প্রথম জন নাদির। জনপ্রিয় ইউটিউবার। তিনি মূলত পৃথিবীর দুর্গম পথ পাড়ি দিতে পছন্দ করেন।  ইউটিউবে তাঁর শত শত ভিডিয়ো ক্লিপ রয়েছে। প্রত্যেকটি ভিডিয়োতেই নতুন কোনো স্থান ও দেশ সম্পর্কে জানতে পারবেন। পৃথিবীর বৈচিত্র্যময়ে ভৌগোলিক প্রতিচিত্র উঠে আসে তাঁর বর্ণনায়। ইউটিউবে তিনি 'Nadir On the Go' এবং ফেসবুকে 'Nadir On the Go -Bangla' নামে আছেন। নাদির সম্প্রতি তাঁর মাকে হারিয়েছেন।

দ্বিতীয় জন  উম্মে কুলসুম পপি।
তিনি ফেসবুকে 'Umma Kulsum Popy' নামে কৃষি বিষয়ক তথ্য উপস্থাপন করেন। বিভিন্ন শস্য, শাক-সবজি, ফলজ ও ঔষধি বৃক্ষ বিষয়ে জানা-অজানা বিজ্ঞানসম্মত তথ্য উপস্থাপন করেন। যা যেকোনো মানুষের জানার পরিধি বাড়াতে সহযোগিতা করবে। তাঁর রয়েছে অসংখ্য উপকারী ভিডিয়ো তথ্যচিত্র। 

তৃতীয় জন ডা. তাসনীম জারা। করোনাকাল থেকে তাঁকে ফেসবুকে দেখি। বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক ও সচেতনতামূলক তথ্য উপস্থাপন করেন। করোনাকালে মূলত ফেসবুকে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেন বিভিন্ন দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ চিকিৎসাবিষয়ক পরামর্শের জন্য। ফেসবুকে তিনি আছেন Dr. Tasnim Jara নামে।

চতুর্থ জন খাদিজাতুল কোবরা সোনিয়া। ইংরেজি ও জার্মান ভাষা শিক্ষা বিষয়ে এবং বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেতে যারা অনলাইনে দিকনির্দেশনা ও পরামর্শ দেন তাঁদের মধ্যে আমার কাছে সবচেয়ে স্মার্ট তরুণ নোবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থী Khadizatul kobra Sonya. কথা বলার ধরণ ও স্মার্টনেসেও তিনি অনন্য।

ফ্রিল্যান্সিং - টাকা আয় হবে সহজেই

উপরের এই চারজনের কাউকে বাণিজ্যিক স্রোতে ভাসতে দেখিনি। ভিউ বাড়াতে সস্তা স্রোতে ভেসে নিজের ক্লাস নষ্ট করতে দেখিনি। শখের বসে ফেসবুকে এসে হয়ে উঠেছেন পছন্দের তারকা। এদেরই ফলো করা উচিত। মূর্খ টিকটকারদের আগ্রাসন থেকে বেরিয়ে এসে এদের সাথে থাকুন।

লেখাঃ সংগৃহীত


নবীনতর পূর্বতন
///------------
Breaking News: সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে বাংলাদেশ হেডলাইন। আগ্রহীদের সিভি পাঠানোর অনুরোধ। সিভি পাঠানোর ঠিকানাঃ thetechengineer13@gmail.com সকল খবর একসাথে বাংলাদেশ হেডলাইন অনলাইনে। সুপ্রিয় দর্শক, আমাদের সাইটটি আপাতত মেইনটেইনেন্সের আন্ডারে রয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।