টিউশনের গল্প



ছবি- অনলাইন থেকে


টিউশন করাতে গিয়ে অনেকেই অনেক ঘটনার সম্মুখীন হন। আমিও পড়েছিলাম। একটা নবম শ্রেনীর ব্যাচ পড়তাম। প্রায় পাঁচ মাস পড়িয়েছি। সিলেবাস অনেকটা এগিয়ে নিয়েছিলাম। একদিন হঠাৎ এসে বললো স্যার আপনার কাছে এখন আর পড়বো না, স্কুল এর teacher কাছে পড়বো। কারণ জানতে চাইলে অনেক কিছুই বললো। আমি বললাম এইটা একটু আগে জানানোর দরকার ছিলো। যারা টিউশনি করেন তারা জানেন একটা টিউশনি হঠাৎ চলে গেলে কেমন লাগে। তো আর কথা না বাড়িয়ে বললাম আচ্ছা ঠিক আছে কাল থেকে আর আসব না। কিছুদিন পর আবার কল করে গার্ডিয়ান বললো স্যার একটু বাড়ি আসতে পারবেন দরকার ছিল । তো যাওয়ার পর বললো ব্যাচ টা আবার শুরু করতে , তারা নাকি স্কুল এর টিচার এর পড়ানো বুজে না। আমি বললাম দুঃখিত অ্যান্টি আমি এখন আর কোন স্টুডেন্ট পড়াই না। সালাম দিয়ে চলে আসলাম। এমনি share করতে মন চাইলো ।
নবীনতর পূর্বতন
///------------
Breaking News: সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে বাংলাদেশ হেডলাইন। আগ্রহীদের সিভি পাঠানোর অনুরোধ। সিভি পাঠানোর ঠিকানাঃ thetechengineer13@gmail.com সকল খবর একসাথে বাংলাদেশ হেডলাইন অনলাইনে। সুপ্রিয় দর্শক, আমাদের সাইটটি আপাতত মেইনটেইনেন্সের আন্ডারে রয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।