![]() |
| ছবিঃ রিশাদ হোসাইন ও টিটিসি অধ্যক্ষ মহোদয় |
নীলফামারী, ৮ জুলাই ২০২৪ (সোমবার): বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লেগস্পিনার রিশাদ হোসেনকে সংবর্ধনা দিয়েছে তার নিজ জেলার নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। দুপুর ১২.৩০ ঘটিকায় আয়োজিত এ অনুষ্ঠানে টিটিসি, নীলফামারী পরিবারের পক্ষ থেকে রিশাদ হোসেনকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সেরা পারফর্মার হিসেবে নিজ জেলার গর্ব রিশাদ হোসেন তার কৃতিত্বের জন্য প্রশংসিত হন। নীলফামারী টিটিসি'র এই সংবর্ধনা অনুষ্ঠানে তার আগমনে স্থানীয় ক্রীড়ামোদী ও টিটিসি পরিবারের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। রিশাদ হোসেন তার বক্তব্যে জানান, নিজ জেলার মানুষের এই ভালোবাসা ও সম্মান তার ভবিষ্যত ক্যারিয়ারে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
![]() |
| ছবিঃ টিটিসি শিক্ষার্থীদের সাথে |
সংবর্ধনা অনুষ্ঠানে নীলফামারী টিটিসি'র অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থেকে রিশাদ হোসেনকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে রিশাদ হোসেনের ক্রিকেট জীবনের সাফল্য ও পরিশ্রমের কথা তুলে ধরা হয় এবং তার ভবিষ্যত সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়।
গ্রাফিক ডিজাইন করে অনলাইনে টাকা আয় - ফ্রিল্যান্সিং
তথ্যঃ নিউজ ডেস্ক

