আরিফ আজাদের কিছু কথা- নেট নিউজ বাংলা

 দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কায় শিক্ষিতের হার সবচাইতে বেশি। ৯২ পার্সেন্ট।


এতো বিশাল শিক্ষিত জনগোষ্ঠী তাদের, তারপরও যখন ওখানকার স্বৈরাচার রাজাপাকশের পতন হলো, ওই সকল শিক্ষিত লোকেরা রাজাপাকশের রাষ্ট্রীয় রাজকীয় ভবনে ঢুকে কী করেছে তা আমরা সহ গোটা দুনিয়া দেখেছে। হুবহু একই দৃশ্য ঘটেছে গতকাল গণভবনে।


তাহলে বুঝতেই পারছেন, এই ধরণের ঘটনার সাথে শিক্ষার সম্পর্কটা ততোবেশি নয় আসলে। প্রতিটা বিপ্লবে এরকম কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে যেগুলোকে বিপ্লবের কনসিকোয়েন্স বলা যেতে পারে।


ওয়েল, ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত, অপ্রীতিকর এবং অত্যন্ত বাজে৷ কিন্তু হঠাৎ করে কিছু লোকজন এসকল ঘটনাগুলো টেনে বলতে শুরু করেছেন যে— ‘এরজন্যেই কি স্বাধীনতা পেয়েছি?’ ‘এসবই যদি হবে, স্বাধীন হয়ে লাভটা হলো কী?’,  ‘এরচেয়ে তো হাসিনার আমলই ভালো ছিলো’ ইত্যাদি ইত্যাদি।


তাদের কথাগুলো শুনে মনে হচ্ছে, লোকজন কেনো যে মোরালিটি আর আদবকেতার ক্লাশরুম থেকে টুস করে গণভবনে এসে পড়লো না—সেইটা বিপ্লবের এক বিশাল ব্যর্থতা।


নেট নিউজ বাংলা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ প্লাটফর্ম। সকল খবর একসাথে পেতে নেট নিউজ বাংলা Net News Bangla তে ভিজিট করুন। Net news নেট নিউজ


ভাইলোক, একটা স্বৈরাচারী সরকার টানা ১৫ টা বছর শোষণ করে গিয়েছে, ধ্বংস করেছে রাষ্ট্রের সকল ইন্সটিটিউশন, সকল কাঠামো৷ অন্যায়, অন্যায্যতা আর অধিকারহীনতায় অধিকাংশ মানুষ হয়ে আছে অসহিষ্ণু। তারউপর শিক্ষার হারও এই অঞ্চলের একেবারে তলানিতে।


সরকারের পতন হলো ২৪ ঘণ্টা পার হয়নি। দেশে কোনো অন্তবর্তীকালীন সরকার গঠন হলো না এখনো। এমন একটা বিশৃঙ্খল অবস্থায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে দেখে যদি আপনি খুব অ্যাপোলোটিক্যাল হয়ে পড়েন, যদি হাসিনার শাসনামলকেই আপনার কাছে অধিকতর ভালো বলে মনে হয়, যদি আবারও ফেরত যেতে ইচ্ছে করে হাসিনা-ওবায়দুল কাদের-হাসান মাহমুদ আর পলকদের যামানায়, তাহলে এই বিপ্লবটাকে আপনি আদতে ধারণই করতে পারেন নাই৷ ধারণ যে করতে পারেন নাই সেটা খোলাখুলি বলেন এতো ত্যানা না পেছিয়েnew

s

সকল খবর নেট নিউজে- Net news

ঘটনাগুলোর জন্য আমরা দুঃখিত, কিন্তু তাই বলে এসবের সাথে স্বৈরাচারের সময়কালের তুলনা করে সেই সময়কালের তোয়াজ করতে পারি না। মাফ করবেন, এতো সুশীল হতে পারবো না।


আরিফ আজাদ। 

নেট নিউজ ডেস্ক

নবীনতর পূর্বতন
///------------
Breaking News: সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে বাংলাদেশ হেডলাইন। আগ্রহীদের সিভি পাঠানোর অনুরোধ। সিভি পাঠানোর ঠিকানাঃ thetechengineer13@gmail.com সকল খবর একসাথে বাংলাদেশ হেডলাইন অনলাইনে। সুপ্রিয় দর্শক, আমাদের সাইটটি আপাতত মেইনটেইনেন্সের আন্ডারে রয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।