সেনাবাহিনীর বড় কর্মকর্তাদের রদবদল

 

ছবি: নেট নিউজ বাংলা


বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে রদবদলের এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গতকাল সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের দায়িত্ব নেয় সেনাবাহিনী। এদিন বিকেলেই জাতির উদ্দেশে দেয়া বক্তব্যে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ঘোষণা দেন, শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। পরে এ বিষয়ে রাজনৈতিক দলের প্রতিনিধি ও ছাত্র নেতাদের সাথে বঙ্গভবনে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় সেনাপ্রধানসহ তিনবাহিনী প্রধান উপস্থিত ছিলেন।

মোবাইল দিয়ে ডলার আয় | বাংলাদেশ হেডলাইন

এরই ধারাবাহিকতায় আজ দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি। শিগগিরই গঠন হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। এরমধ্যেই সোনাবাহিনীতে বড় রদবদল হলো।

নেট নিউজ ডেস্ক। net news bangla



মোবাইল দিয়ে ডলার আয় | বাংলাদেশ হেডলাইন

নবীনতর পূর্বতন
///------------
Breaking News: সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে বাংলাদেশ হেডলাইন। আগ্রহীদের সিভি পাঠানোর অনুরোধ। সিভি পাঠানোর ঠিকানাঃ thetechengineer13@gmail.com সকল খবর একসাথে বাংলাদেশ হেডলাইন অনলাইনে। সুপ্রিয় দর্শক, আমাদের সাইটটি আপাতত মেইনটেইনেন্সের আন্ডারে রয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।