চিলাহাটিতে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের ডাঙ্গাপাড়া (যাদুরবাধ) গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে সিদ্দিক (২৭) তার বাবা রবিউল ইসলাম (৬০)-কে ছুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রবিউল ইসলাম গুরুতর রক্তক্ষরণে অচেতন হয়ে পড়েন। এলাকাবাসী তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করলেও পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত রবিউল ইসলাম উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের প্রামানিক পাড়ার বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন।
এই ঘটনায় পুরো চিলাহাটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা হাসিবুর রহমান বলেন, "হায়, দুনিয়া কোথায় যাচ্ছে? যে ছেলে বাবার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকে, সেই ছেলে আজ বাবাকেই হত্যা করলো। একজন ছেলে হিসেবে আমি লজ্জিত।"
এলাকার মানুষ দ্রুত অভিযুক্ত ছেলেকে আটক করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সংকটাপন্ন,
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আসামী গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
রায়হান কবির
ডোমার প্রতিনিধি, নীলফামারী।
![]() |
| বাংলাদেশ হেডলাইন |
